মেধাবী
Toggle menu

নিচের কোন ব্যক্তি বাংলাদেশের নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন?

সঠিক উত্তর
আর. পি. সাহা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ট্যানারি শিল্প:
- ট্যানারি এক ধরনের কাঁচা চামড়া প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান যেখানে জুতা, থলে বা ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট প্রভৃতি উৎপাদন করা হয়।
- ট্যানারি শিল্প বলতে চামড়া পাকা করা বা প্রক্রিয়াজাত করা হয়, এমন কোনো শিল্প প্রতিষ্ঠানকে বোঝায়।
- ট্যানারিতে পশুর কাঁচা চামড়া পাকা করার পর জুতা, ব্যাগ, স্যুটকেস, বেল্ট, মানিব্যাগ, জ্যাকেট ইত্যাদি উৎপাদনের উপযোগী চামড়া তৈরি করা হয়।

⇒ অতীতে কতিপয় দেশীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করে খালি হাতে চামড়া প্রক্রিয়াজাত করা হতো।
- ১৯৪০ সালে নারায়ণগঞ্জে প্রথম ট্যানারি স্থাপন করেন রণদা প্রসাদ সাহা।
- পরবর্তীকালে ট্যানারিটি ঢাকার হাজারিবাগে স্থানান্তর করা হয়।
- এটি পরবর্তীকালে ঢাকার হাজারীবাগে স্থানান্তর করা হয়।
- এই ট্যানারিকে কেন্দ্র করেই হাজারিবাগ এলাকায় অনেকগুলি ট্যানারি গড়ে উঠে।
- ২০১৭ সালে ট্যানারি শিল্প জনবহুল হাজারীবাগ এলাকা থেকে সাভারে নিজস্ব শিল্পনগরীতে স্থানান্তর করা হয়।

⇒ দেশ বিভাগের পূর্বপর্যন্ত পূর্ববঙ্গে উৎপাদিত সকল কাঁচা চামড়া পশ্চিম বাংলায় বিশেষত, কলকাতায় রপ্তানি হতো।
- ১৯৬০ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের ট্যানারিগুলো কাঁচা চামড়ার গায়ে লবণ মাখিয়ে তারপর তা রোদে শুকিয়ে প্রক্রিয়াকরণ সম্পন্ন করত।
- এ প্রক্রিয়ায় তৈরি আধাপাকা চামড়াকে বলা হতো শাল্টু।
- ১৯৮২ সালে সরকার বিলগ্নীকরণ নীতির আওতায় ট্যানারিগুলোকে ব্যক্তিমালিকানায় হস্তান্তর করে।

উল্লেখ্য,
⇒ রণদা প্রসাদ সাহা:
- রণদা প্রসাদ সাহা বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবক, জমিদার ও দানবীর ব্যক্তিত্ব ছিলেন।
- আর. পি. সাহা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন।
- তিনি বাংলাদেশে হাসপাতাল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গরীবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন।
- ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন।
- পরবর্তীকালে তার আর কোন খোঁজ পাওয়া যায় নি।
- সমাজসেবায় অবদানের জন্য ১৯৭৮ সালে বাংলাদেশ সরকার তাকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

উৎস: বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

বিজয় কান্তি সাহা
জহির উদ্দিন
আর. পি. সাহা সঠিক
পি সি সরকার

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড