বাংলাদেশের ছাগলের প্রধান জাত হলো ব্ল্যাকবেঙ্গল। মাংসের স্বাদ ও চামড়ার গুণগত মানের জন্যে ব্ল্যাকবেঙ্গল ছাগল বিশ্বজুড়ে সমাদৃত। দেশের সর্বত্রই এই জাতের ছাগল দেখা যায়। তবে কৃষ্টিয়া ও যশোর অঞ্চলে এই ছাগলের পালন সর্বাধিক হওয়ায় বিশ্ববাজারে ব্ল্যাকবেঙ্গল ছাগলের চামড়া কুষ্টিয়া গ্রেড নামে পরিচিত। (সূত্র: কৃষি তথ্য সার্ভিস)