নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বায়ুবিদ্যুৎ
সঠিক উত্তর
সঠিক উত্তর: বায়ুবিদ্যুৎ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বায়ুবিদ্যুৎ নবায়নযোগ্য শক্তির উৎস, কারণ এটি বায়ুর প্রবাহ থেকে উৎপন্ন হয় এবং ফুরিয়ে যায় না।
• শক্তির উৎস:
- শক্তি ছাড়া সভ্যতা এক মুহূর্ত চলতে পারে না, কারণ শক্তির বিনিময়ে কাজ পাওয়া যায়।
- শিল্পায়ন ও জীবনযাত্রার মানোন্নয়নের ফলে শক্তির চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
- শক্তির উৎস প্রধানত দুই প্রকার: নবায়নযোগ্য ও অনবায়নযোগ্য।
• নবায়নযোগ্য শক্তির উৎস:
- এই শক্তিগুলো প্রাকৃতিকভাবে পুনরায় সৃষ্টি হয় এবং ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নেই।
- সূর্যের আলো, বায়ুপ্রবাহ, নদীর পানি, সমুদ্রের ঢেউ ও জোয়ার-ভাটা, ভূ-তাপীয় শক্তি ইত্যাদি থেকে এ শক্তি পাওয়া যায়।
- পরিবেশবান্ধব হওয়ায় এর ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
- উদাহরণ: জলবিদ্যুৎ, বায়ুবিদ্যুৎ, বায়োগ্যাস, সৌরশক্তি, ভূ-তাপীয় শক্তি।
• অনবায়নযোগ্য শক্তির উৎস:
- এই শক্তিগুলো পুনরায় তৈরি হয় না বা হতে দীর্ঘ সময় লাগে।
- প্রকৃতিতে এদের মজুদ সীমিত এবং সহজে নিঃশেষ হয়ে যেতে পারে।
- উৎপাদন ব্যয় বেশি এবং পরিবেশের জন্য ক্ষতিকর হতে পারে।
- উদাহরণ: কয়লা, খনিজ তেল, নিউক্লিয় শক্তি, প্রাকৃতিক গ্যাস।
উৎস:
১) বিজ্ঞান, নবম-দশম শ্রেণি,
২) পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,
৩) Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন