মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের বাইরে প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলিত হয়?

সঠিক উত্তর

কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে

সঠিক উত্তর: কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রথম পতাকা উত্তোলন:
- বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার ছিলেন শিব নারায়ণ দাস।
- তিনি ৬ জুন ১৯৭০ সালে বাংলাদেশের মানচিত্রখচিত পতাকার নকশা প্রস্তুত করেন।
- ৬ মার্চ ১৯৭১ সালে পতাকাটি আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়।
- বাংলাদেশের সংবিধানের ৪ অনুচ্ছেদে জাতীয় পতাকার বিধান রয়েছে।
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত ১০ : ৬ (অর্থাৎ ৫ : ৩)।

• পতাকা উত্তোলন-
- প্রথমবার উত্তোলন: ২ মার্চ ১৯৭১, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র-জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ. স. ম. আব্দুর রব জাতীয় পতাকা উত্তোলন করেন।
- আনুষ্ঠানিকভাবে উত্তোলন: ২৩ মার্চ ১৯৭১, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর ধানমন্ডির ৩২ নম্বর বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন। একই দিনে সারা দেশে স্বাধীন বাংলার পতাকা উত্তোলিত হয়।
- বাংলাদেশের বাইরে প্রথম উত্তোলন: কলকাতায় অবস্থিত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে।

উল্লেখ্য,
- ২ মার্চ বাংলাদেশে জাতীয় পতাকা দিবস হিসেবে পালিত হয়।

উৎস: স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস (জাতীয় বিশ্ববিদ্যালয়), বাংলাদেশের সংবিধান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লন্ডনে বাংলাদেশ মিশনে
  2. নয়াদিল্লিতে বাংলাদেশ মিশনে
  3. কলকাতায় পাকিস্তানের ডেপুটি হাইকমিশনে সঠিক
  4. নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল