মূল বিষয়বস্তুতে যান

নিচের কোন শব্দটিতে দেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে?

সঠিক উত্তর

ইতিহাস

সঠিক উত্তর: ইতিহাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• দেশি উপসর্গ যোগে গঠিত শব্দ = ইতিহাস।(ইতি-উপসর্গ)।

• বাংলা উপসর্গ:
- বাংলা উপসর্গকে অনেক সময় দেশি উপসর্গ বলা হয়।
- বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা-
- অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, উন (উনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

অন্যদিকে,
খ) অপব্যয় - 'অপ' তৎসম (সংস্কৃত) উপসর্গযোগে গঠিত শব্দ।

গ) বেআইনি - 'বে' ফারসি উপসর্গযোগে গঠিত শব্দ।

ঘ) পুরস্কার - সন্ধিসাধিত শব্দ।

--------------
• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে। সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি:
যথা-
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন:
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি(২০২৫ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইতিহাস সঠিক
  2. অপব্যয়
  3. বেআইনি
  4. পুরস্কার

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল