মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি সামাজিক সমস্যা নয়?

সঠিক উত্তর

দ্রব্যমূল্যের উর্ধগতি

সঠিক উত্তর: দ্রব্যমূল্যের উর্ধগতি

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- দ্রব্যমূল্যের উর্ধগতি সামাজিক সমস্যা নয়, বরং এটি মূলত অর্থনৈতিক প্রক্রিয়ার সমস্যা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিজেই একটি অর্থনৈতিক সমস্যা, তবে তা সরাসরি সামাজিক সমস্যা হয়ে ওঠে না।

সামাজিক সমস্যা:

সামাজিক সমস্যা হলো এমন এক ধরনের অস্বাভাবিক পরিস্থিতি যা স্বাভাবিক সামাজিক জীবনাচরণের উপর নেতিবাচক প্রভাব ফেলে এবং নাজুক সামাজিক পরিস্থিতির সৃষ্টি করে যা রাষ্ট্রীয় ও সামাজিক পর্যায়ে মোকাবেলার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করে।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামাজিক সমস্যাসমূহ:
- পূর্বে যেসব সামাজিক সমস্যা সমাজে ব্যাপক প্রভাব বিস্তার করেছে সেগুলোর মধ্যে-জনসংখ্যা সমস্যা, অধিক জনসংখ্যার প্রভাব, বেকারত্ব, দারিদ্র্য, মাদকাসক্তি, দুর্নীতি ইত্যাদি।
- সুশাসনের অভাব আগেও ছিল এখনো আছে, তবে এর প্রকৃতি এবং পরিধি পাল্টেছে।

- সাম্প্রতিককালে আরও যেসব সামাজিক সমস্যা যুক্ত হয়েছে: বাংলাদেশে নারীর সামাজিক নিরাপত্তাজনিত সমস্যা; যেমন যৌন নিপীড়ন, সাইবার অপরাধ এবং কর্মজীবী নারীর সমস্যা, জেন্ডার বৈষম্য, যৌতুক ও বাল্যবিবাহ, বার্ধক্য সমস্যা ইত্যাদি।
- সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদ, মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি বাংলাদেশের সাম্প্রতিক সামাজিক সমস্যা হিসেবে আত্মপ্রকাশ করছে।

- বর্তমানে সাইবার অপরাধ তীব্র আকার ধারণ করেছ। এর প্রধান শিকার নারী। শ্লীলতাহানি কিংবা গোপন যৌন সম্পর্কের ছবি বা ভিডিও অনলাইনে প্রকাশ করার ঘটনা প্রায়ই শোনা যায়।

- সাম্প্রতিককালে বার্ধক্য সমস্যা নতুন মাত্রা পেয়েছে। যেমন- কর্মস্থলের দূরত্ব, মানুষের নগরমুখিতা, সামাজিক দায়বদ্ধতার অভাব, ব্যক্তিস্বার্থপরতার প্রভাব বৃদ্ধি, অণু পরিবারের প্রতি আগ্রহ, যৌথ বা বর্ধিত পরিবারে অনীহা ইত্যাদি কারণে বার্ধক্য সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

তবে সাম্প্রতিককালে যেসব সামাজিক সমস্যা আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে তার মধ্যে দুর্নীতি, জঙ্গিবাদ অন্যতম।

উৎস: সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দুর্নীতি
  2. জঙ্গিবাদ
  3. বেকারত্ব
  4. দ্রব্যমূল্যের উর্ধগতি সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল