‘যদিও কন্যার বাপ সবুর করিতে পারিতেন, তথাপি বরের বাপ সবুর করিতে চাহিলেন না।’— এটি কোন ধরনের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: জটিল বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: জটিল বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাক্য:
‘যদিও কন্যার বাপ সবুর করিতে পারিতেন, তথাপি বরের বাপ সবুর করিতে চাহিলেন না।’
• বিশ্লেষণ:
- এই বাক্যটি একটি মিশ্র/জটিল বাক্য, যেখানে দুটি খণ্ডবাক্য রয়েছে—একটি আশ্রিত এবং একটি প্রধান।
- আশ্রিত খণ্ডবাক্য:
- “যদিও কন্যার বাপ সবুর করিতে পারিতেন”
- এটি ‘যদিও’ অব্যয় দিয়ে শুরু হয়েছে।
- এই অংশটি নিজের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না।
- অর্থ প্রকাশের জন্য এটি পরবর্তী বাক্যের ওপর নির্ভরশীল।
- প্রধান খণ্ডবাক্য:
- “তথাপি বরের বাপ সবুর করিতে চাহিলেন না”।
- এটি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারে।
- ‘তথাপি’ অব্যয়টি পূর্ববর্তী শর্ত বা বিরোধ নির্দেশ করে প্রধান অংশকে যুক্ত করেছে।
উল্লেখ্য,
• জটিল বাক্য:
- যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয় তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।
- যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যারা-তারা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যােজক দিয়ে যখন অধীন বাক্যগুলাে যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন -
- যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
- যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
- যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।
- যখন বিপদ আসে, তখন দুঃখও আসে।
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২১, সংস্করণ);
ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন