সাইক্লোন সৃষ্টির মূল কারণ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ
সঠিক উত্তর
সঠিক উত্তর: উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
১ + ৫ + ৯ + ........... +৮১ = ?
পদসংখ্যা ৮১-১/৪+১; সমষ্টি = শেষ পদ+প্রথম পদ/২× পদসংখ্যা
গণিত বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্ন: সাইক্লোন সৃষ্টির মূল কারণ কোনটি?
ব্যাখ্যা:
- উষ্ণ সমুদ্রপৃষ্ঠের কারণে আর্দ্র বায়ু দ্রুত উত্তপ্ত হয়ে ওপরে উঠে যায় এবং সমুদ্রপৃষ্ঠের কাছে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়। এই নিম্নচাপ পূরণ করতে চারপাশের বায়ু দ্রুত কেন্দ্রের দিকে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তনজনিত কোরিওলিস প্রভাবে ওই বায়ু ঘূর্ণায়মান হয়ে ক্রমে সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হয়।
সাইক্লোন:
- ঘূর্ণিঝড়ের ইংরেজি প্রতিশব্দ Cyclone, এটি গ্রিক শব্দ Kyklos থেকে উৎপত্তি লাভ করেছে যার অর্থ কুণ্ডলি পাকানো সাপ। ঘূর্ণিঝড়ের বাতাস কুণ্ডলি পাকানো সাপের আকার ধারণ করে বলে এরূপ নামকরণ করা হয়েছে।
- সাধারণত এপ্রিল-মে এবং অক্টোবর-ডিসেম্বর মাসে ঘূর্ণিঝড় সংঘটিত হয়ে থাকে।
- বাংলাদেশের দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগর গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় সৃষ্টির একটি আদর্শ ক্ষেত্র হিসেবে বিবেচিত।
সাইক্লোন সৃষ্টির কারণ:
- সাইক্লোন সৃষ্টি হয় গভীর সমুদ্রে এবং আঘাত হানে উপকূলীয় এলাকায়।
- এই দুর্যোগ সৃষ্টির প্রধান কারণ হলো উচ্চ তাপমাত্রা ও নিম্নচাপ। সাধারণত এই তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়া প্রয়োজন এবং ঝড়ের সময় বায়ুপ্রবাহের গতিবেগ ৬৫ কিলোমিটার বা তারও বেশি হয়।
- বঙ্গোপসাগরে প্রায় সারা বছরই এইরূপ তাপমাত্রা বিদ্যমান।
- ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলে নিম্নচাপ এবং চারপাশে উচ্চচাপ বিরাজ করে। এ সময় উচ্চচাপযুক্ত বায়ু প্রবলবেগে ঘূর্ণিঝড়ের কেন্দ্রভাগে যেখানে নিম্নচাপ থাকে সেদিকে ধাবিত হয়, এ প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হয়।
- এটি উষ্ণ সমুদ্রপৃষ্ঠে উৎপত্তি লাভ করে মহাদেশীয় মূলভাগের দিকে অগ্রসর হয়।
- ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থলকে চোখ বলে। এছাড়াও ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ সাইক্লোনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ দেশ।
উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; ভূগোল দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
গণিত বিষয়ের আরও প্রশ্ন