সংবিধানে "গণভোট" ব্যবস্থাটি কোন সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চদশ সংশোধনী
সঠিক উত্তর
সঠিক উত্তর: পঞ্চদশ সংশোধনী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
পঞ্চদশ সংশোধনী:
- ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন জাতীয় সংসদে পাস হয়।
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ ওই সংশোধনীতে সংবিধানে ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল।
• পঞ্চদশ সংশোধনীর মূল বিষয়সমূহ:
- তত্ত্বাবধায়ক সরকার বাতিল: নির্বাচনের জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়, ফলে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধান প্রবর্তন হয়।
- ৭২-এর সংবিধানের মূলনীতি: রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র পুনর্প্রতিষ্ঠা করা হয়।
- জাতির জনক স্বীকৃতি: শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়।
- রাষ্ট্রধর্ম বহাল: ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রেখে রাষ্ট্রীয় মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়।
- সংরক্ষিত নারী আসন: নারী আসন সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়।
- ঐতিহাসিক বৈধতা: ১৯৭২ সালের সংবিধানের চেতনা পুনর্বহাল করার কথা বলা হয়।
- সংবিধানে ৭ অনুচ্ছেদের পরে ৭ (ক) ও ৭ (খ) অনুচ্ছেদ সংযোজন করে সংবিধান বহির্ভূত পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ রুদ্ধ করা হয়।
- গণভোট বাতিল: সংবিধানের ১৪২ অনুচ্ছেদে বর্ণিত গণভোটের বিধান বাতিল করা হয়।
এছাড়া,
- পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে রাষ্ট্রদ্রোহের অপরাধে দোষী সাব্যস্ত করে সর্বোচ্চ শাস্তির বিধানও যুক্ত করা হয়। আগে মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনে নির্বাচন করার বিধান থাকলেও পঞ্চদশ সংশোধনীতে পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বিধান সংযোজন করা হয়।
উল্লেখ্য,
- ২০২৪ সালের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এই পঞ্চদশ সংশোধনীকে অবৈধ ও সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থী হিসেবে রায় দিয়েছেন।
উৎস: i) BBC.
ii) প্রথম আলো।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন