মূল বিষয়বস্তুতে যান

গণভোটে সংবিধানে প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয়?

সঠিক উত্তর

সংবিধানে সমাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা

সঠিক উত্তর: সংবিধানে সমাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

২০২৬ গণভোটে সংবিধানে প্রস্তাবিত পরিবর্তন:
- গণভোটে মোট ৮৪টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে ৪৭টি প্রস্তাবনা সাংবিধানিক এবং ৩৭টি সাধারণ আইন বা নির্বাহী আদেশের মাধ্যমে বাস্তবায়ন করার কথাও জানিয়েছে সরকার।
- গনভোটে সংবিধান সংস্কারসম্পন্ন যা রয়েছে:

• ভাষা, জাতি ও মৌলিক পরিবর্তন:
- জুলাই সনদ অনুযায়ী বাংলা রাষ্ট্রভাষা থাকলেও অন্যান্য মাতৃভাষার স্বীকৃতি যুক্ত হবে। নাগরিকদের পরিচয় হবে ‘বাংলাদেশি’, বাঙালি নয়। সংবিধানের মূলনীতি বদলে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যুক্ত হবে।
- বর্তমানে ২২টি মৌলিক অধিকারের সঙ্গে যুক্ত হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ব্যবহার ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার। সংবিধানের কিছু মৌলিক অনুচ্ছেদ পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক করা হবে।

• রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য:
- জরুরি অবস্থা জারিতে প্রধানমন্ত্রীর একক ক্ষমতা থাকছে না; মন্ত্রিসভার অনুমোদন এবং বিরোধী দলের উপস্থিতি বাধ্যতামূলক হবে। জরুরি অবস্থাতেও মৌলিক অধিকার খর্ব করা যাবে না।
- রাষ্ট্রপতি গোপন ব্যালটে সংসদের উভয় কক্ষের সদস্যদের ভোটে নির্বাচিত হবেন। প্রধানমন্ত্রী এক জীবনে সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছরের বেশি থাকতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত ব্যক্তির সম্মতি বাধ্যতামূলক করা হচ্ছে।

• সংসদ ও নির্বাচন ব্যবস্থায় সংস্কার:
- সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে—১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে ভোটের আনুপাতিক হারে। নারীদের সংরক্ষিত আসন বাড়িয়ে ধাপে ধাপে ১০০ করার প্রস্তাব রয়েছে। ডেপুটি স্পিকার আসবেন বিরোধী দল থেকে।
- বাজেট ও আস্থাভোট ছাড়া অন্য বিষয়ে এমপিরা দলীয় সিদ্ধান্তের বাইরে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তি অনুমোদনে সংসদের উভয় কক্ষের সম্মতি লাগবে।
- নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা হবে এবং নির্বাচন কমিশন গঠনে বিরোধী দলের ভূমিকা বাড়ানো হবে।

• বিচার বিভাগ ও সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিবর্তন:
- প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আপিল বিভাগ থেকে। বিচারক নিয়োগ ও সংখ্যা নির্ধারণে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন কমিশনের ভূমিকা থাকবে। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হবে।
- ন্যায়পাল, দুদক, পিএসসি, মহা হিসাব নিরীক্ষকসহ সাংবিধানিক পদগুলো নিয়োগে বিরোধী দল অন্তর্ভুক্ত সার্চ কমিটির কথা বলা হয়েছে।

উৎস: i) বাংলাদেশ সংবাদ সংস্থা।
ii) BBC.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
  2. প্রধানমন্ত্রীর মেয়াদ সীমা
  3. সংবিধানে সমাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সঠিক
  4. নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল