বাংলাদেশে কয়টি বিশেষায়িত ব্যাংক রয়েছে? [জুন, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩টি
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৩টি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বিশেষায়িত ব্যাংক / Specialized Banks:
- বিশেষ কোন খাতের উন্নয়নের জন্য যে ব্যাংক প্রতিষ্ঠা করা হয় তাকে বিশেষায়িত ব্যাংক বলে।
- বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত তফসিলি ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বিশেষায়িত ব্যাংক রয়েছে ৩টি।
- নির্দিষ্ট খাত যেমন: কৃষি ও প্রবাসী কল্যাণের মতো বিশেষ উদ্দেশ্যে সরকারি পৃষ্ঠপোষকতায় এই ব্যাংকগুলো প্রতিষ্ঠা করা হয়েছে।
⇒ বিশেষায়িত ব্যাংক ৩টি হলো:
• বাংলাদেশ কৃষি ব্যাংক
• রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
• প্রবাসী কল্যাণ ব্যাংক
উল্লেখ্য,
- বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস) এই দুটি বিশেষায়িত ব্যাংক একত্র হয়ে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (BDBL) গঠন করা হয়। পূর্বে বিশেষায়িত ব্যাংকের তালিকায় থাকলেও বর্তমানে ব্যাংকটি একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক।
তথ্যসূত্র: বাংলাদেশ ব্যাংক।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন