মূল বিষয়বস্তুতে যান

মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিলো কোথায়?

সঠিক উত্তর

টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

সঠিক উত্তর: টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• মেসোপটেমীয় সভ্যতা (Mesopotamian Civilization):
পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম - মেসোপটেমীয় সভ্যতা। খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে মিশরে যখন নগর সভ্যতা গড়ে উঠেছিল, সেই সময় আরো কিছু নগর সভ্যতা গড়ে ওঠে। এই নগর সভ্যতাগুলোর আলাদা আলাদা নাম থাকলেও, একই ভূখণ্ডে গড়ে ওঠার কারণে এদেরকে একত্রে “মেসোপটেমীয় সভ্যতা” বলা হয়। অনেকের মতে এই সভ্যতার শুরু হয়েছিলো খ্রিস্টপূর্ব ৫,৫০০ অব্দে।

• মেসোপটেমীয় সভ্যতার বৈশিষ্ঠ্য:
- ‘মেসোপটেমীয়া’ একটি গ্রিক শব্দ। যার অর্থ - দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম - মেসোপটেমিয়া। গ্রীক লেখকগণ মূলত এই নামকরণটি করে ছিলেন।
- মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিলো - উত্তর ও দক্ষিণ।
- উত্তর অংশের বর্তমান নাম - অ্যাসেরীয় ও দক্ষিণ অংশের নাম - মেসোপটেমিয়া।
- তবে এটি একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত ছিলো। এই অঞ্চলটিতেই খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতাটি গড়ে উঠেছিলো।

• বর্তমান ভৌগোলিক অবস্থান:
- বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
- এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে - এই সভ্যতার কিছু অংশ রয়েছে। মেসোপটেমিয়ার লোকজন বহু-ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলো।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. হোয়াংহো নদীর তীরে
  2. ইয়াংসিকিয়াং নদীর তীরে
  3. নীল নদের তীরে
  4. টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর তীরে সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল