এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
এক্সরে বা এক্স-রশ্মি বা রঞ্জন রশ্মি :
১৮৯৫ সালে জার্মান পদার্থবিদ উইলহেম রন্টজেন এক্স-রশ্মি আবিষ্কার করেন।
তিনি নিম্নচাপে তড়িৎক্ষরণ নল নিয়ে ক্যাথোড রশ্মি সংক্রান্ত গবেষণাকালে লক্ষ্য করেন যে, ক্ষরণ নলের পাশে রাখা বেরিয়াম প্লাটিনোসায়ানাইডের পাতের উপর ক্যাথোড রশ্মি পড়ে প্রতিপ্রভা সৃষ্টি হয়। নলটিকে আবৃত করেও পাতের উপর প্রতিপ্রভা লক্ষ্য করেন। এমন কি, পাত ও ক্ষরণ নলের মধ্যে পুরুধাতব পাত স্থাপন করেও একই ফল পাওয়া যায়।
এরপর তিনি ক্ষরণ নল ও পিছনে রাখা পর্দার মাঝে হাত রেখে দেখেন যে, পর্দার উপর হাতের হাড়ের স্পষ্ট ছবি ফুটে রয়েছে। এতে তিনি সিদ্ধান্তে আসেন যে, এই রশ্মিসমূহ ক্যাথোড রশ্মি নয়। বরং ক্যাথোড রশ্মি ক্ষরণ নলে আঘাত করার পর নল থেকে এক প্রকার অজ্ঞাত রশ্মির উৎপত্তি হয়, যার ফলে ঐ প্রতিপ্রভা সৃষ্টি হয়। এই রশ্মির ধর্ম ও প্রকৃতি সম্পর্কে ধারণা না থাকায় তিনি এ অজ্ঞাত রশ্মির নাম দেন এক্স-রশ্মি। গণিতে অজানা রাশির মান নির্ণয়ে X বর্ণটি ব্যবহৃত হয় বলে এর নামকরণ করা হয় এক্স রশ্মি (X-Ray)। একে আবিষ্কারকের নামানুসারে রনজেন রশ্মিও বলে।
X-রশ্মি আবিষ্কারের জন্য বিজ্ঞানী রন্টজেন ১৯০১ সালে নোবেল পুরষ্কার পান।
সুত্রঃ বিজ্ঞান, এসএসসি বোর্ড বই।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড