NATO: - NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট। - দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়। - ন্যাটো মূলত সামরিক সহযোগিতার জোট। - প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯। - প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি। - বর্তমান সদস্য: ৩২টি। - সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম। - বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে। - মুসলিম দেশ: আলবেনিয়া ও তুরস্ক। - সর্বশেষ ৩২তম সদস্য হলো সুইডেন।
⇒ উত্তর আটলান্টিক চুক্তির উপর ভিত্তি করে স্বাক্ষরিত একটি আন্তঃসরকারি সামরিক জোট। - পশ্চিম ইউরোপে সম্মিলিত নিরাপত্তা নিশ্চিত করার একটি উপায় হিসেবে সংগঠনটি গঠিত হয়েছিল। - এই সংগঠনের মূলমন্ত্র হল "A mind unfettered in deliberation".