মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি মোহিতলাল মজুমদার -এর ছদ্মনাম?

সঠিক উত্তর

সত্যসুন্দর দাস

সঠিক উত্তর: সত্যসুন্দর দাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মোহিতলাল মজুমদার:
- মোহিতলাল মজুমদার ছিলেন একজন কবি, প্রাবন্ধিক ও সাহিত্যসমালোচক।
- তিনি ১৮৮৮ সালে নদীয়ার কাচঁড়াপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা ও সরকারি চাকরিতে কাজ শুরু করেন এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচারার পদে যোগ দেন।
- তাঁর ছদ্মনাম- সত্যসুন্দর দাস।
- সমালোচনামূলক প্রবন্ধে বিভিন্ন ছদ্মনাম ব্যবহার করতেন, যেমন কৃত্তিবাস ওঝা, সর্বসাচী, শ্রী সত্যসুন্দর দাস।
- তিনি বঙ্গদর্শন পত্রিকার তৃতীয় পর্যায়ের সম্পাদক হিসেবেও কাজ করেছেন।

- তাঁর সাহিত্যজীবন শুরু হয় মানসী পত্রিকার মাধ্যমে।
- প্রাথমিক কবিতায় তরুণ মনের স্বপ্ন, আশা ও বেদনা প্রকাশ পেয়েছে।
- তিনি দেহবাদ ও ভোগবাদকে কবিতার মূল বৈশিষ্ট্য হিসেবে রেখেছেন।
- বাংলা কাব্যে আরবি-ফারসি শব্দ ব্যবহারে তিনি বিশেষভাবে দক্ষ ছিলেন।

- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- স্বপন পসারী,
- বিস্মরণী,
- স্মরগরল,
- হেমন্ত গোধূলি।

- তাঁর প্রবন্ধ ও সমালোচনা:
- আধুনিক বাংলা সাহিত্য,
- সাহিত্যকথা,
- বিচিত্র কথা,
- কবি শ্রীমধুসূদন।
------------
অন্যদিকে,
- বলাইচাঁদ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - বনফুল।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এর ছদ্মনাম - হাবু শর্মা।
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. বনফুল
  2. হাবু শর্মা
  3. কালকূট
  4. সত্যসুন্দর দাস সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি প্রধান শিক্ষক
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল