মূল বিষয়বস্তুতে যান

কত শতাব্দী ধরে ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছিল?

সঠিক উত্তর

দুই শতাব্দী

সঠিক উত্তর: দুই শতাব্দী

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ক্রুসেড বা ধর্মযুদ্ধ (১০৯৫-১২৯১ খ্রিস্টাব্দ):
- ইউরোপের নবজাগরণ ও অগ্রগতিতে ক্রুসেড বা ধর্মযুদ্ধের গুরুত্বপূর্ণ অবদান ছিল।
- একাদশ শতাব্দীর শেষভাগ হতে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত মুসলমানদের নিকট থেকে যীশু খ্রিস্টের জন্মভূমি জেরুজালেম উদ্ধার করার জন্য ইউরোপের খ্রিস্টানগণ প্রাচ্যের মুসলমানদের সঙ্গে যে ভয়াবহ যুদ্ধে লিপ্ত হয়েছিল ইতিহাসে তাই ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত।
- প্রকৃতপক্ষে এ যুদ্ধ ছিল আফ্রো-এশিয়ার মুসলিম ও ইউরোপের খ্রিস্টানদের মধ্যে বিদ্যমান দীর্ঘকালের ঘৃণা-বিদ্ধেষ ও দ্বন্দ্ব কলহের বহিঃপ্রকাশ।
- ধর্মীয়, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভৃতি নানাবিধ স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে এ নৃশংস ক্রুসেড সংঘটিত হয়েছিল।
- মধ্যযুগের ইতিহাসে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে অনুষ্ঠিত যে কোন যুদ্ধ অপেক্ষা এটা ছিল ব্যাপক ও সুদূরপ্রসারী।

উল্লেখ্য,
- প্রায় দুই শতাব্দী ধরে এই ধর্মযুদ্ধ প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে ঘনিষ্ঠ সম্বন্ধ স্থাপন করতে সক্ষম হয়েছিল।
- শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের ক্ষেত্রেও ক্রুসেডের উল্লেখযোগ্য অবদান ছিল।
- ঐতিহাসিক টয়েনবি বলেছেন, 'ক্রুসেড বা ধর্মযুদ্ধের ফলেই আধুনিক ইউরোপ জন্মলাভ করেছে'।
- ধর্মযুদ্ধের ফলে প্রাচ্য ও পাশ্চাত্যের ব্যবসা-বাণিজ্যের প্রভূত উন্নতি সাধিত হয়েছিল।
- নতুন নতুন জলপথ আবিষ্কৃত হয় এবং নৌপথে বাণিজ্য বৃদ্ধি পায়।
- খ্রিস্টান-মুসলমানদের শিক্ষা উন্নত কৃষিপদ্ধতি এবং শিল্পজীবনের সঙ্গে পরিচয় লাভ করে।
- সমাজে সামন্ত রাজা, খ্রিস্টান ধর্মযাজক ও পোপের ক্ষমতা বহুলাংশে হ্রাস পায়।
- এর ফলে ইউরোপে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে।
- এভাবেই রেনেসাঁ এবং পরে নব্য ইউরোপের জন্ম হয়েছিল।

উৎস: সিভিক এডুকেশন-১, বিএ/বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. এক শতাব্দী
  2. দুই শতাব্দী সঠিক
  3. তিন শতাব্দী
  4. চার শতাব্দী

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল