বাংলাদেশের সংবিধান অনুযায়ী, 'কোর্ট অব রেকর্ড' বলা হয় কোন আদালত অনুযায়ী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুপ্রিম কোর্ট
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'কোর্ট অব রেকর্ড' (Court of Record):
- সংবিধানের ১০৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্ট একটি ‘কোর্ট অব রেকর্ড’ হবে।
- অর্থ্যাৎ, এই আদালতের যাবতীয় সিদ্ধান্ত, রায় এবং বৈচারিক কার্যধারা স্থায়ীভাবে নথিবদ্ধ ও সংরক্ষিত থাকে।
- এই রেকর্ডগুলো পরবর্তী সময়ে অন্যান্য সাবর্ডিনেট বা অধস্তন আদালতের জন্য আইনগত দৃষ্টান্ত বা নজির হিসেবে ব্যবহৃত হয়।
⇒ সংবিধানের অনুচ্ছেদ ১০৮: কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট
“সুপ্রীম কোর্ট একটি "কোর্ট অব্ রেকর্ড" হইবেন এবং ইহার অবমাননার জন্য তদন্তের আদেশদান বা দণ্ডাদেশদানের ক্ষমতাসহ আইন-সাপেক্ষে অনুরূপ আদালতের সকল ক্ষমতার অধিকারী থাকিবেন।”
- এই অনুচ্ছেদের অধীনে সুপ্রিম কোর্টকে নিজস্ব আদালত অবমাননার (Contempt of Court) জন্য তদন্তের আদেশ প্রদান কিংবা দণ্ডাদেশ বা শাস্তি প্রদানের সম্পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন