বাংলাদেশে শীতকালে কোন দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তর-পূর্ব
সঠিক উত্তর
সঠিক উত্তর: উত্তর-পূর্ব
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?
ভারত মহাসাগরের পূর্বে আন্দামান সাগরে অবস্থিত ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মধ্যে নিকোবর একটি দ্বীপপুঞ্জ।
ভূগোল বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু নামে পরিচিত।
- মৌসুমী জলবায়ু 'মওসুম' নামক আরবী শব্দ থেকে উৎপত্তি।
- এর বাংলা অর্থ দাঁড়ায় ঋতু। সুতরাং ঋতু ভেদে জলবায়ুর যে পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে মৌসুমী বায়ু বলে।
- গ্রীষ্মকালে এ বায়ু দক্ষিণ-পশ্চিম দিক হতে এবং শীতকালে উত্তর-পূর্ব দিক হতে প্রবাহিত হয়।
- বায়ুর এ রূপ উৎপত্তির কারণ পানি এবং জলের উষ্ণতার তারতম্য।
- বাংলাদেশে গ্রীষ্মকালে অধিক তাপের জন্য উত্তর গোলার্ধের কোন স্থানে নিম্নচাপের সৃষ্টি হয়।
- এ সময় দক্ষিণ গোলার্ধে সূর্যের তাপ কম বলে উচ্চ চাপের সৃষ্টি হয়।
- তখন দক্ষিণের উচ্চ চাপ অঞ্চল হতে বায়ু উত্তরের নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়।
- এ বায়ু দক্ষিণ-পশ্চিম দিক হতে বাংলাদেশের দিকে আসে বলে একে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বলে। কিন্তু শীতকালে এর বিপরীত অবস্থা ঘটে।
- শীতকালে এ বায়ু উত্তর-পূর্ব দিক হতে প্রবাহিত হয় বলে একে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু বলে। অর্থাৎ ঋতুভেদে বায়ুচাপের পরিবর্তন দেখা হয়।
উৎস: ভূগোল, এস এস সি, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
ভূগোল বিষয়ের আরও প্রশ্ন