সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে সংবিধানের কোন অনুচ্ছেদে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৩৯
সঠিক উত্তর
সঠিক উত্তর: অনুচ্ছেদ ৩৯
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• সংবাদপত্রের স্বাধীনতা:
- বাংলাদেশের সংবিধানের ৩৯ নম্বর অনুচ্ছেদের ২(খ) -এ সংবাদপত্রের স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে।
- এটি সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলিক অধিকার।
- তবে সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হলে, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষার্থে, জনশৃঙ্খলা, শালীনতা বা নৈতিকতার স্বার্থে অথবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা প্রতিরোধ করতে সংবাদপত্রের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপ করা যায়।
⇒ অনুচ্ছেদ ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তাদান করা হইল।
(২) রাষ্ট্রের নিরাপত্তা, বিদেশী রাষ্ট্রসমূহের সহিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, জনশৃঙ্খলা, শালীনতা ও নৈতিকতার স্বার্থে কিংবা আদালত-অবমাননা, মানহানি বা অপরাধ-সংঘটনে প্ররোচনা সম্পর্কে আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ-সাপেক্ষে
ক) প্রত্যেক নাগরিকের বাক্ ও ভাবপ্রকাশের স্বাধীনতার অধিকারের, এবং
(খ) সংবাদক্ষেত্রের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হইল।
অন্যদিকে,
অনুচ্ছেদ ৩৬: চলাফেরার স্বাধীনতা।
অনুচ্ছেদ ৩৭: সমাবেশের স্বাধীনতা।
অনুচ্ছেদ ৩৮: সংগঠনের স্বাধীনতা।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন