নিচের কোন বাক্যে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।
সঠিক উত্তর
সঠিক উত্তর: ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।' - এই বাক্যে অব্যয়ের বিশেষণ ব্যবহৃত হয়েছে।
⇒ ভাব বিশেষণ ৪ প্রকার:
• ক্রিয়া বিশেষণ:
- যে পদ ক্রিয়া সংঘটনের ভাব, কাল বা রূপ নির্দেশ করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।
যথা:
- ধীরে ধীরে বায়ু বয়।
- পরে একবার এসো।
• বিশেষণীয় বিশেষণ:
- যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে, তাকে বিশেষণীয় বিশেষণ বলে।
যথা:
- সামান্য একটু দুধ দাও।
- এ ব্যাপারে সে অতিশয় দুঃখিত।
- রকেট অতি দ্রুত চলে।
• অব্যয়ের বিশেষণ:
- যে ভাব-বিশেষণ অব্যয় পদ অথবা অব্যয় পদের অর্থকে বিশেষিত করে, তাকে অব্যয়ের বিশেষণ বলে।
যথা:
- ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন।
• বাক্যের বিশেষণ:
- কখনো কখনো কোনো বিশেষণ পদ একটি সম্পূর্ণ বাক্যকে বিশেষিত করতে পারে, তখন তাকে বাক্যের বিশেষণ বলা হয়।
যথা:
- দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে।
- বাস্তবিকই আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন