‘এক মুঠো' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অমিয় চক্রবর্তী
সঠিক উত্তর
সঠিক উত্তর: অমিয় চক্রবর্তী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘এক মুঠো’ কাব্যগ্রন্থটির রচয়িতা- অমিয় চক্রবর্তী।
--------
• ‘এক মুঠো’ কাব্যগ্রন্থ:
- ‘এক মুঠো’ অমিয় চক্রবর্তীর একটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ।
- এটি ১৯৩৯ সালে প্রকাশিত হয়।
- এই কাব্যগ্রন্থে বিশ শতকের বিজ্ঞাননির্ভর যুগে মানুষের জীবনে ক্রমবর্ধমান জটিলতা, মানসিক দ্বন্দ্ব ও চিন্তার গভীরতা প্রতিফলিত হয়েছে।
- আধুনিক জীবনের পরিবর্তন, আন্তর্জাতিক চেতনা এবং যুগের বৈশিষ্ট্য কবি এখানে কাব্যিকভাবে উপস্থাপন করেছেন।
- কবি সময়কে কেন্দ্র করে সমকালীন মানুষের সুখ, দুঃখ, সমস্যা ও অন্তর্জগতের অনুভূতি তুলে ধরার চেষ্টা করেছেন।
------------
• অমিয় চক্রবর্তী:
- অমিয় চক্রবর্তী (১০ এপ্রিল, ১৯০১ – ১২ জুন, ১৯৮৬) ছিলেন বিশিষ্ট রবীন্দ্র-উত্তর বাংলা কবি ও শিক্ষাবিদ।
- তিনি পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে জন্মগ্রহণ করেন।
- তিনি পঞ্চপাণ্ডবদের একজন ছিলেন।
- পাটনা বিশ্ববিদ্যালয় থেকে ১৯২১ সালে বিএ সম্পন্ন করে তিনি শান্তিনিকেতনের গবেষণা বিভাগে যোগ দেন।
- ১৯২৬ থেকে ১৯৩৩ পর্যন্ত তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য সচিব হিসেবে কাজ করেন।
- তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ছিল কবিতাবলী।
- তিনি মোট ১৫টি কাব্যগ্রন্থ রচনা করেছেন।
- এছাড়াও, ইংরেজি ভাষায় ৯টি বই প্রকাশিত হয়েছে।
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে ১৯৬৩ সালে ‘দেশিকোত্তম’ এবং ভারত সরকার ১৯৭০ সালে ‘পদ্মভূষণ’ উপাধিতে ভূষিত করেছে।
• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে:
- কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ),
- পুষ্পিত ইমেজ,
- অনিঃশেষ
- খসড়া,
- এক মুঠো,
- মাটির দেওয়াল,
- উপহার,
- অভিজ্ঞান বসন্ত,
- হারানো অর্কিড,
- অমরাবতী ইত্যাদি।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন