মূল বিষয়বস্তুতে যান

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য কোন যতিচিহ্ন ব্যবহার করা হয়?

সঠিক উত্তর

হাইফেন (-)

সঠিক উত্তর: হাইফেন (-)

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন (-) ব্যবহার করা হয়।
-------------
• হাইফেন (-):
- হাইফেন (-) হলো একটি ছোট অনুভূমিক বিরামচিহ্ন।
- এটি মূলত দুটি বা ততোধিক শব্দকে যুক্ত করতে, সমাসবদ্ধ বা যৌগিক শব্দ তৈরিতে, লাইনের শেষে শব্দ বিভাজন দেখাতে, এবং বিশেষণে বা উপসর্গযুক্ত শব্দে অর্থের স্পষ্টতা বজায় রাখতে ব্যবহার করা হয়।
- উদাহরণস্বরূপ, মা-বাবা, ছোট-খাটো, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, উচ্চ-রক্তচাপ।
- হাইফেন শব্দের ভেতরের যোগসূত্র বোঝায়, তাই এর পরে থামার প্রয়োজন নেই।

- হাইফেনের প্রধান ব্যবহারসমূহ:

• সমাসবদ্ধ পদে:
- সমাসবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখানোর জন্য হাইফেন (-) ব্যবহৃত হয়।
- যেমন: মা-বাবা, রাজা-বাদশা, বেচাকেনা-

• যৌগিক শব্দে:
- দুটি বা ততোধিক শব্দকে একত্রিত করে একটি একক ধারণা প্রকাশ করা (যেমন: পিতা-মাতা, ভালো-মন্দ)।

• লাইনের শেষে শব্দ বিভাজনে:
- শব্দ সম্পূর্ণ না ধরে ভাঙা অংশকে নির্দেশ করা।

• সংখ্যা বা বিশেষণে: দুই বা ততোধিক শব্দকে মিলিয়ে বিশেষণ তৈরি করা (যেমন: পঁচিশ-ত্রিশ, উচ্চ-রক্তচাপ)।

• উপসর্গ বা প্রত্যয়ে: অর্থের স্পষ্টতা বজায় রাখতে উপসর্গযুক্ত শব্দ তৈরি করা (যেমন: প্রাক-প্রাথমিক, অতি-উন্নত)।
-----------
অন্যদিকে,

• সেমিকোলন ব্যবহৃত হয় - সাধারণত পরস্পর সম্পর্কযুক্ত দুটি স্বাধীন বাক্য বা খণ্ডবাক্যকে জোড়া দিতে, কমাযুক্ত দীর্ঘ তালিকায় উপাদানের বিভাজন দেখাতে।

• এক বাক্যের ব্যাখ্যা পরের বাক্যে করা হলে দুই বাক্যের মাঝে ড্যাশচিহ্ন ব্যবহৃত হয়।

• কমা ব্যবহৃত হয় -
- শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে;
- তালিকা বা সমজাতীয় পদ আলাদা করতে;
- সম্বোধনের পর;
- জটিল বাক্যের খণ্ডবাক্য পৃথক করতে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সেমিকোলন (;)
  2. হাইফেন (-) সঠিক
  3. ড্যাশ (−)
  4. কমা (,)

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ব্যাংক
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল