[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অ্যাবেল পুরস্কার ২০২৪: - অ্যাবেল পুরষ্কারকে বলা হয় গণিতের নোবেল। - নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে। - আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে। - ২০০৩ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, - ২০২৪ সালে অ্যাবেল পুরষ্কার' লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড। - নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে। - তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে। - এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।
অন্যদিকে - - ২০২৩ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লুইস এ ক্যাফারেলি। - ২০২২ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ ডেনিস সুলিভান। - ২০২১ সালে অ্যাবেল পুরষ্কার' অর্জন করেন গণিতবিদ লাসজলো লোভাস ও আভি উইগডারসন।