ভূমিকম্প ভূ-পৃষ্ঠে সংঘটিত আকস্মিক ও অস্থায়ী কম্পন৷ ভূমিকম্প পূর্ব সতর্কতা ছাড়াই সংঘটিত হয়। ১৯৯৩ সালে সমগ্র বাংলাদেশকে তিনটি ভূমিকম্পনীয় সংঘটিত অঞ্চলে বিভক্ত করা হয়েছে। মারাত্মক ঝুঁকিপূর্ণ (উত্তর ও উত্তর-পূর্বাঞ্চল), মাঝারি ঝুঁকিপূর্ণ (মধ্য অঞ্চল) এবং কম ঝুঁকিপূর্ণ (দক্ষিণ-পশ্চিমাঞ্চল)। ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল। বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার। সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার৷ উৎসঃ ভূগোল ও পরিবেশ, নবম -দশম শ্রেণি।