'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের লেখক কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ্
সঠিক উত্তর
সঠিক উত্তর: মুহম্মদ শহীদুল্লাহ্
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'বাংলা ভাষার ইতিবৃত্ত' গ্রন্থের লেখক - 'মুহম্মদ শহীদুল্লাহ্'।
- গ্রন্থটি ১৯৫৯ সালে প্রকাশিত হয়।
• মুহম্মদ শহীদুল্লাহ্:
- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ছিলেন ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদ।
- ১৮৮৫ সালের ১০ জুলাই পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার পেয়ারা গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি শিশুপত্রিকা 'আঙুর' এর সম্পাদক ছিলেন।
- তিনি ১৯৬৯ সালের ১৩ জুলাই ঢাকায় পরলোক গমন করেন।
⇒ তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ:
- ভাষা ও সাহিত্য,
- বাংলা ব্যাকরণ,
- বাংলা ভাষার ইতিবৃত্ত,
- বাংলা সাহিত্যের কথা,
- বাংলা সাহিত্যের ইতিহাস,
- আমাদের সমস্যা ইত্যাদি।
⇒ তাঁর সম্পাদিত গ্রন্থ:
- বিদ্যাপতি শতক,
- পদ্মাবতী,
- আঞ্চলিক ভাষার অভিধান ইত্যাদি।
⇒ তাঁর চর্যাপদ সম্পর্কিত গবেষণাগ্রন্থ:
- Buddhist Mystic Songs।
⇒ অনুবাদ গ্রন্থ:
- দীওয়ান-ই-হাফিজ,
- শিকওয়াহ ও জওয়াব-ই-শিকওয়াহ,
- রুবাইয়াত-ই-উমর খয়্যাম,
- মহাবাণী,
- বাইঅতনামা,
- অমিয়বাণী শতক ইত্যাদি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষার ইতিহাস, মাহবুবুল আলম;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন