নিচের কোনটি সাধিত শব্দের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চাঁদমুখ
সঠিক উত্তর
সঠিক উত্তর: চাঁদমুখ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• শব্দ:
- গঠনগতভাবে শব্দ দুই প্রকার:
ক. মৌলিক শব্দ:
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলা হয়।
- উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন।
খ. সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক উপাদান পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলা হয়।
- সাধারণত একাধিক শব্দের সমাস বা প্রত্যয়/উপসর্গ যোগের মাধ্যমে গঠিত হয়।
- উদাহরণ:
- চাঁদমুখ (চাঁদের মতো মুখ),
- নীলাকাশ (নীল যে আকাশ),
- ডুবুরি (ডুব্ + উরি),
- চলন্ত (চল্ + অন্ত),
- প্রশাসন (প্র + শাসন),
- গরমিল (গর + মিল)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন