মূল বিষয়বস্তুতে যান

ফ্যাক্সের ডেটা ট্রান্সমিশন কোন মোডে চলে?

সঠিক উত্তর

হাফ-ডুপ্লেক্স

সঠিক উত্তর: হাফ-ডুপ্লেক্স

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ১ নম্বর

নিচের কোনটি Anti- Virus Software নয়?

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ডেটা ট্রান্সমিশন মোড (Data Transmission Mode):
- দুটি ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের দিক নির্দেশককে ডেটা ট্রান্সমিশন বা ডেটা কমিউনিকেশন মোড বলে।
- ডেটা প্রবাহের দিক -এর উপর নির্ভর করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা হয় :
১। সিমপ্লেক্স মোড (Simplex mode):
- এই পদ্ধতিতে শুধু একদিকে ডেটা পাঠানো সম্ভব হয়, প্রেরক শুধু ডেটা প্রেরণ করে এবং গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে।
- কী বোর্ড, মাউস, পেজা সিমপ্লেক্স মোডের উদাহরণ।
২। হাফ-ডুপ্লেক্স মোড (Half-duplex mode):
- এই পদ্ধতিতে দুইদিকেই ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়, আলাদা আলাদাভাবে।
- একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয় তার সুযোগ আসার জন্য।
- এই পদ্ধতিতে ডেটার ভেতর সংঘর্ষ (collision) না হওয়ার জন্য বিশেষ সার্কিটের ব্যবস্থা রাখতে হয়।
- ওয়াকিটকি, ফ্যাক্স, এস.এম.এস ইত্যাদি হাফ-ডুপ্লেক্স মোডে চলে
৩। ফুল-ডুপ্লেক্স মোড (Full duplex mode):
- ফুল-ডুপ্লেক্স মোডে একই সময়ে উভয় প্রান্তের দুটি ডিভাইস একই সাথে ডেটা প্রেরণ এবং গ্রহণ করতে পারে।
- টেলিফোন, মোবাইল ফোন কিংবা কম্পিউটার নেটওয়ার্ক কমিউনিকেশন এই পদ্ধতির উদাহরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সিমপ্লেক্স
  2. হাফ-ডুপ্লেক্স সঠিক
  3. ফুল-ডুপ্লেক্স
  4. মাল্টিপ্লেক্স

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1নিচের কোনটি Anti- Virus Software নয়?
  2. 2

    RFID বলতে বোঝায়?

  3. 3কোন চিহ্নটি ই-মেইল ঠিকানায় অবশ্যই থাকবে?
  4. 4নিচের কোনটি output device নয়?
  5. 5নিচের কোনটি একটি প্রতিষ্ঠানের ওয়েব ঠিকানাকে নির্দেশ করে?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল