মধুসূদন দত্তের কোন রচনায় পূর্ববঙ্গীয় ভাষায় বহুল ব্যবহার দেখা যায়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
সঠিক উত্তর
সঠিক উত্তর: বুড়ো শালিকের ঘাড়ে রোঁ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সঠিক উত্তর: খ) বুড়ো শালিকের ঘাড়ে রোঁ।
• 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' :
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রহসন।
- প্রথমে এ প্রহসনের নাম ছিল 'ভগ্ন-শিবমন্দির'।
- এক লম্পট জমিদারের আচার-ব্যবহার ও দরিদ্র প্রজাদের দ্বারা উচিত শিক্ষা এই উপভোগ্য প্রহসনের মূলকাহিনী।
উল্লেখ্য,
মাইকেল মধুসূদন দত্তের ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ প্রহসনে পূর্ববঙ্গীয় (বিশেষ করে যশোর অঞ্চলের) ভাষার বহুল ব্যবহার দেখা যায়।
এটি একটি ব্যঙ্গরচনা, যেখানে তিনি তৎকালীন সমাজের ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে হাস্যরসাত্মক ভঙ্গিতে আঘাত করেছেন।
এই প্রহসনে মধুসূদন সচেতনভাবে আঞ্চলিক শব্দ, বাক্যরীতি ও পূর্ববঙ্গীয় উচ্চারণ প্রয়োগ করেন, যা তাঁর অন্যান্য রচনায় দেখা যায় না।
• উল্লেখযোগ্য চরিত্র:
- ভক্তপ্রসাদ বাবু,
- পঞ্চানন বাচস্পতি,
- গদাধর,
-পুঁটি,
- ফতেমা প্রমুখ।
• তাঁর রচিত অন্যান্য প্রহসন:
- একেই কি বলে সভ্যতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা; 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' প্রহসন।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন