'জাহাজ থেকে সমুদ্র দেখলাম' - নিম্নরেখ অংশটি কোন কারকে কোন বিভক্তি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অধিকরণে ৫মী
সঠিক উত্তর
সঠিক উত্তর: অধিকরণে ৫মী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'জাহাজ থেকে সমুদ্র দেখলাম' - বাক্যে 'জাহাজ থেকে' অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি।
• অধিকরণ কারক:
- যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে।
- বাক্যে যে পদে ক্রিয়ার আধারকে বোঝায় তাকে বলে অধিকরণ কারক। ক্রিয়াপদকে ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে - এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।
- যেমন: ছেলেরা মাঠে খেলে। ছাত্রীরা পাঠাগারে পড়ে।
• এই কারকে সাধারণত '-এ', '-য়', '-য়ে', '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন:
- বাবা বাড়িতে আছেন।
- ছাদ থেকে দেখা যায়
- বাড়ি থেকে চেয়ে দেখ।
প্রশ্নের বাক্যটি,
'জাহাজ থেকে দেখলাম' - এখানে 'কোথা থেকে দেখলাম?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'জাহাজ থেকে'।
তাই 'জাহাজ থেকে' অধিকরণে ৫মী। (এখানে বিচ্ছেদ/উৎস নয়, তাই অপাদান কারক হবে না। দেখার স্থান/আধার বোঝানো হয়েছে)।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন