মূল বিষয়বস্তুতে যান

'সপ্তদশ জন্মদিন'- এখানে 'সপ্তদশ' কোন ধরনের বিশেষণের উদাহরণ?

সঠিক উত্তর

ক্রমবাচক

সঠিক উত্তর: ক্রমবাচক

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• 'সপ্তদশ জন্মদিন'- এখানে 'সপ্তদশ' ক্রমবাচক বিশেষণের উদাহরণ।

• বিশেষণ:
বিশেষণ (adjective) হচ্ছে সেই শব্দশ্রেণি যা অন্য শব্দের অর্থকে বিশদ বা সীমিত করে শব্দটিকে বিশেষিত করে। বিশেষণ যখন কোনো কিছুর গুণ বা বৈশিষ্ট্য প্রকাশ করে তখন বিশেষ্য শব্দের অর্থ বিশদ হয়।
যেমন:
- সাদা বাড়ি,
- সুন্দর বাগান,
- চটপটে ছেলে।

বিশেষণ যখন কোনো কিছুর পরিমাণ, সংখ্যা, সম্বন্ধ ইত্যাদি প্রকাশ করে তখন শব্দের অর্থ সীমিত হয়ে যায়।
যেমন:
একটি বই, প্রথম পুরস্কার, আমার বাড়ি।

বিশেষণের প্রকারভেদ-
• সংখ্যাবাচক (numerative): বিশেষিত শব্দের সংখ্যা নির্দেশ করে। যেমন: এক টাকা, সাত দিন।
• ক্রমবাচক (ordinal): বিশেষিত শব্দের সংখ্যাক্রমিক অবস্থান নির্দেশ করে। যেমন: তৃতীয় অধ্যায়, সপ্তদশ জন্মদিন।
• পরিমাণ-মাত্রাবাচক: বিশেষিত শব্দের পরিমাণ বা মাত্রা নির্দেশ করে (কিন্তু সংখ্যা নির্দেশ করে না।) যেমন: এক কেজি চাল, অনেক লোক, বিশাল সমাবেশ, অর্ধেক সম্পত্তি, আড়াই বছর।
• উপাদানবাচক: বিশেষিত বস্তুর উপাদান নির্দেশ করে। যেমন: বেলে মাটি, রেশমি চাদর।
• নির্দিষ্টতাবাচক (deictic): বিশেষিত শব্দকে নির্দিষ্ট করে দেয়। যেমন: এই দিনে, সেই সময়।

উৎস: বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (প্রথম খণ্ড)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সংখ্যাবাচক
  2. পরিমাণ-মাত্রাবাচক
  3. ক্রমবাচক সঠিক
  4. নির্দিষ্টতাবাচক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল