মূল বিষয়বস্তুতে যান

সালে বাংলাদেশ থেকে তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে কোথায়?

সঠিক উত্তর

ইউরোপীয় ইউনিয়নে

সঠিক উত্তর: ইউরোপীয় ইউনিয়নে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Website ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ২০২৪ তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের দেশ গুলোতে সবচেয়ে বেশি তৈরি পোশাক রপ্তানি হয়েছে। কিন্তু বর্তমান সময় (২০২৫) সাল অনুযায়ী বাংলাদেশ থেকে তৈরি পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে। প্রশ্নের ভাষা অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন উত্তর গ্রহণযোগ্য।


রপ্তানি প্রতিবেদন:

- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিতে মোট ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার আয় করেছে।
- পোশাক খাতের মোট রপ্তানির ৫০ দশমিক ৩৪ শতাংশ ইউরোপীয় ইউনিয়নে হয়েছে।
- যার আর্থিক মূল্য ১৯ দশমিক ৩৭ বিলিয়ন ডলার।
- এছাড়া, ১৮ দশমিক ৭২ শতাংশ পোশাক গেছে যুক্তরাষ্ট্রে। যার মূল্য ৭ দশমিক ২ বিলিয়ন ডলার।
- যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন ডলার, যা মোট পোশাক রপ্তানির ১১ দশমিক ২৫ শতাংশ।

উল্লেখ্য,
- ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানিতে ৪ দশমিক ৮৩ বিলিয়ন ডলার, স্পেনে ৩ দশমিক ৪২ বিলিয়ন ডলার এবং ফ্রান্সে ২ দশমিক ১৪ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে।
- এ ছাড়া কানাডায় ১ দশমিক ২৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানির ৩ দশমিক ২৩ শতাংশ।

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. যুক্তরাষ্ট্রে
  2. যুক্তরাজ্যে
  3. জার্মানিতে
  4. ইউরোপীয় ইউনিয়নে সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল