প্রথম ত্রয়ী শাসন প্রতিষ্ঠা করেন -
সঠিক উত্তর
সঠিক উত্তর: জুলিয়াস সিজার, পম্পেই ও মার্কাস লিসিনিয়াস ক্রাসাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: জুলিয়াস সিজার, পম্পেই ও মার্কাস লিসিনিয়াস ক্রাসাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
ত্রয়ী শাসন:
- ত্রয়ী শাসন (Triumvirate) বলতে প্রাচীন রোমে তিনজন কর্মকর্তা বা নেতার সমন্বয়ে গঠিত একটি শাসন বা প্রশাসনিক ব্যবস্থাকে বোঝায়।
- রোমে বিভিন্ন ধরনের ত্রয়ী পরিষদ ছিল, যাদের প্রত্যেকের নির্দিষ্ট প্রশাসনিক ও ধর্মীয় দায়িত্ব ছিল।
- এর মধ্যে কেউ বিচার ও আইনশৃঙ্খলা রক্ষা, কেউ ধর্মীয় উৎসবের আয়োজন, আবার কেউ রোমের টাকশাল পরিচালনার দায়িত্ব পালন করত।
- খ্রিস্টপূর্ব ৬০ সালে জুলিয়াস সিজার, পম্পেই এবং মার্কাস লিসিনিয়াস ক্রাসাস মিলে প্রথম ত্রয়ী শাসন (First Triumvirate) গঠন করেন।
- তবে এটি রাষ্ট্রের আনুষ্ঠানিক বা সাংবিধানিক প্রতিষ্ঠান ছিল না বরং তিনজন শক্তিশালী রাজনৈতিক নেতার মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে গঠিত একটি রাজনৈতিক সমঝোতা ছিল।
- খ্রিস্টপূর্ব ৪৩ সালে মার্ক অ্যান্টনি, মার্কাস এমিলিয়াস লেপিডাস এবং অক্টাভিয়ানকে নিয়ে দ্বিতীয় ত্রয়ী শাসন (Second Triumvirate) গঠিত হয়।
- এই দ্বিতীয় ত্রয়ী শাসন রোমান রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করে এবং তাদের ব্যাপক নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়।
- এই ব্যবস্থার অধীনে তারা প্রায় একনায়কতান্ত্রিক ক্ষমতা প্রয়োগ করে রাষ্ট্র পরিচালনা করেন।
- রোমের রাজনৈতিক ইতিহাসে ত্রয়ী শাসন প্রজাতন্ত্র থেকে সাম্রাজ্যে রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হয়।
তথ্যসূত্র - ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন