ফরায়েজি আন্দোলন: - ফরায়েজি আন্দোলন ছিলো একটি ধর্মীয়-সামাজিক সংস্কার আন্দোলন। - উনিশ শতকের প্রথমার্ধে হাজী শরীয়ত উল্লাহ ফরায়েজী আন্দোলনের সূত্রপাত করেন। - ফরায়েজী আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিলো বৃহত্তর ফরিদপুর অঞ্চল। - ১৮৪০ সালে শরীয়ত উল্লাহর মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদ মুহসিন উদ্দিন ওরফে দুদু মিয়া এই আন্দোলনের নেতৃত্ব দেন। - দুদু মিয়া ফরায়েজী আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে রূপদান করেন। - ১৮৬২ সালে দুদু মিয়ার মৃত্যুর পর সুযোগ্য নেতৃত্বের অভাবে ফরায়েজি আন্দোলনের সমাপ্তি ঘটে।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।