বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি জেলা জুড়ে বিস্তৃত হাওরাঞ্চলে বছরে একবার কেবল বোরো ধানের চাষ হয়ে থাকে। দেশের মোট বোরো ধান উৎপাদনের প্রায় ২০ ভাগ হয় হাওরাঞ্চলে। গত বছর হাওরাঞ্চলে প্রায় ৪.৪৬ লক্ষ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়। (সূত্র: কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট)