‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ হুমায়ুন আজাদ রচিত কোন ধরনের সাহিত্যকর্ম?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উপন্যাস
সঠিক উত্তর
সঠিক উত্তর: উপন্যাস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’ হচ্ছে হুমায়ুন আজাদ রচিত একটি উপন্যাস।
• ছাপ্পান্ন হাজার বর্গমাইল:
- হুমায়ুন আজাদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘ছাপ্পান্ন হাজার বর্গমাইল’।
- এটি প্রকাশিত হয় ১৯৯৪ সালে।
- এই উপন্যাসের প্রকাশের মাধ্যমে হুমায়ুন আজাদ ঔপন্যাসিক হিসেবে আত্মপ্রকাশ করেন।
- উপন্যাসের প্রধান চরিত্র রাশেদকে এই কাহিনীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে।
• হুমায়ুন আজাদ:
- হুমায়ুন আজাদ ছিলেন কবি, ঔপন্যাসিক, গল্পকার, গবেষক ও ভাষাবিজ্ঞানী।
- তিনি জন্মগ্রহণ করেন ১৯৪৭ সালের ২৮ এপ্রিল, বিক্রমপুরের রাড়িখালে।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘অলৌকিক ইস্টিমার’ প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
- দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘জ্বলো চিতাবাঘ’ প্রকাশিত হয় ১৯৮৩ সালে।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
- ছাপ্পান্ন হাজার বর্গমাইল (প্রথম প্রকাশিত),
- সবকিছু ভেঙে পড়ে,
- মানুষ হিসেবে আমার অপরাধসমূহ,
- রাজনীতিবিদগণ,
- পাক সার জমিন সাদ বাদ,
- একটি খুনের স্বপ্ন, ইত্যাদি।
তাঁর রচিত কাব্যগ্রন্থসমূহ:
- কাফনে মোড়া অশ্রুবিন্দু,
- সব কিছু নষ্টদের অধিকারে যাবে,
- যতোই গভীরে যায় মধু, যতোই ওপরে যাই নীল,
- আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে,
- পেরোনোর কিছু নেই, ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন