মূল বিষয়বস্তুতে যান

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি দ্বারা পরিচালিত ইহুদি গণহত্যাকে কী বলা হয়?

সঠিক উত্তর

হলোকাস্ট

সঠিক উত্তর: হলোকাস্ট

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি এবং তাদের সহযোগীদের দ্বারা ইউরোপীয় ইহুদিদের ওপর পরিচালিত পদ্ধতিগত গণহত্যাকে হলোকাস্ট (Holocaust) বলা হয়।

হলোকাস্ট:
- এই হত্যাকাণ্ড প্রধানত ১৯৪১ থেকে ১৯৪৫ সালের মধ্যে সংঘটিত হয়েছিল।
- নাৎসিদের মূল উদ্দেশ্য ছিল ইহুদিদের সম্পূর্ণ জাতিগত নিধন করা।
- এই গণহত্যায় প্রায় ৬০ লাখ ইহুদি প্রাণ হারিয়েছিলেন ।
- নাৎসিরা ইহুদিদের পাশাপাশি অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপরও নির্যাতন চালিয়েছিল।
- নাৎসি জার্মানির এই আক্রমণাত্মক নীতির মূলে ছিল আর্য জাতির শ্রেষ্ঠত্বে বিশ্বাস এবং তীব্র ইহুদিবিদ্বেষ।
- নাৎসিরা ইহুদিদের ওপর বৈষম্যমূলক আচরণ করার জন্য 'ন্যুরেমবার্গ ল' বা 'রাইখ নাগরিকত্ব আইন' কার্যকর করেছিল,
- যার মূল কথা ছিল—জার্মানি শুধুমাত্র জার্মান বংশোদ্ভূতদের জন্য।
- Holocaust’ শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, যার অর্থ ‘সম্পূর্ণ পুড়ে যাওয়া’।

উল্লেখ্য,
- পরবর্তীতে যুদ্ধের পর নাৎসি নেতাদের এই 'মানবতাবিরোধী অপরাধ' এবং গণহত্যার বিচারের জন্য জার্মানির ন্যুরেমবার্গে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ইনকুইজিশন
  2. ব্লিটজক্রিগ
  3. হলোকাস্ট সঠিক
  4. অ্যাপারথাইড

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল