মেধাবী
Toggle menu

মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম কোনটি?

সঠিক উত্তর
অসম্পূর্ণ প্রকটতা

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মেন্ডেলের ১ম সূত্র: ফিনোটাইপিক অনুপাত ৩ঃ১
- 'জীবের প্রতিটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য একটি একক দায়ী থাকে যাকে ফ্যাক্টর (জিন) বলা হয় এবং ফ্যাক্টর বা জিনগুলো জোড়ায় জোড়ায় থাকে।
- সঙ্কর (hybrid) জীবে ফ্যাক্টর বা জিনগুলো মিশ্রিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং গ্যামিট উৎপাদনের সময় অপরিবর্তিত অবস্থায় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন গ্যামিটে গমন করে'।
- একে পৃথকীকরণ সূত্র বা মনোহাইব্রিড ক্রসের সূত্রও বলে।

• মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম:
• অসম্পূর্ণ প্রকটতা (Incomplete Dominance): ফিনোটাইপিক অনুপাত ১:২:১- একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন:
দুইটি জীবের মধ্যে ক্রস করলে প্যারেন্টের বৈশিষ্ট্যদ্বয়ের কোনোটিই প্রকট বা প্রচ্ছন্ন না হলে ১ম অপত্য বংশে এদের কোনটিই প্রকাশ না পেয়ে উভয় বৈশিষ্ট্যের সংমিশ্রণে একটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হবে। তবে ১ম ও ২য় অপত্য বংশে জিানোটাইপের কোন পরিবর্তন ঘটবে না। এরূপ প্যারেন্টের বৈশিষ্ট্যদ্বয়ের কোনোটা প্রকট বা প্রচ্ছন্ন না হলে একে অসম্পূর্ণ প্রকটতা বলা হয় এবং অসম্পূর্ণ প্রকটতার জন্য দায়ী জিনগুলোকে ইন্টারমিডিয়েট জিন বলে। এই ক্ষেত্রে, এর ফলে শুধুমাত্র ফিানোটাইপেরই পরিবর্তন ঘটবে। অসম্পূর্ণ প্রকটতাকে ইন্টারমিডিয়েট ইনহেরিট্যান্সও বলা হয়।

এছাড়াও
- সমপ্রকটতা- ১:২:১।
- মারণ জিন বা (Lethal Gene)- ২: ১।
- মেন্ডেলের ১ম সূত্রের ব্যতিক্রম।

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

এপিস্ট্যাসিস
অসম্পূর্ণ প্রকটতা সঠিক
বর্ণান্ধতা
পরিপূরক জীন

প্রশ্ন তথ্য

বিষয়
বিজ্ঞান
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড