‘অর্কেস্ট্রা’ কাব্যগ্রন্থটি কার রচনা?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুধীন্দ্রনাথ দত্ত
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘অর্কেস্ট্রা’ কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্ত এর রচনা।
--------
• ‘অর্কেস্ট্রা’:
- ‘অর্কেস্ট্রা’ (১৯৩৫) সুধীন্দ্রনাথ দত্তের রচিত একটি কাব্যগ্রন্থ। এটি তাঁর দ্বিতীয় কাব্য। এ কাব্যে মোট ২৫টি কবিতা সংকলিত হয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘হৈমন্তী’, ‘পণ্ডশ্রম’, ‘কস্মৈ দেবায়ঃ’, ‘সঞ্চয়’, ‘মহাসত্য’, ‘দ্বন্দ্ব’, ‘ভবিতব্য’, ‘মহাশ্বেতা’, ‘অপচয়’, ‘শাশ্বতী’, ‘বিস্মরণী’ ও ‘অর্কেস্ট্রা’। এই কাব্যের অধিকাংশ কবিতাই প্রেমভিত্তিক।
------------
• সুধীন্দ্রনাথ দত্ত:
- সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক।
- তিনি ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৯৩১ থেকে ১২ বছর ‘পরিচয়’ পত্রিকার সম্পাদক ছিলেন।
- এছাড়া স্টেটসম্যান পত্রিকায় কাজ করেন।
- এবং সবুজপত্র-পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন।
- সাহিত্যজগতে তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি।
- ত্রিশের দশকের রবীন্দ্রপ্রভাবমুক্ত কবিদের মধ্যে তিনি বিশেষভাবে উল্লেখযোগ্য।
- তাঁর কবিতায় মননশীলতা, ব্যক্তিস্বাতন্ত্র্য, নাগরিক চেতনা ও দার্শনিক ভাবনা প্রধান বৈশিষ্ট্য হিসেবে দেখা যায়।
- তিনি ফরাসি কবি মালার্মে-র প্রতীকী কাব্যধারা দ্বারা প্রভাবিত ছিলেন।
- তিনি ১৯৬০ সালের ২৫ জুন কলকাতায় মৃত্যুবরণ করেন।
• তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- তন্বী,
- অর্কেস্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী,
- সংবর্ত,
- দশমী।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন