‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পগ্রন্থের মূল উপজীব্য বিষয় কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ব্যক্তিমানুষের জীবন ও মানসিকতা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ব্যক্তিমানুষের জীবন ও মানসিকতা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘অন্য ঘরে অন্য স্বর’ গল্পগ্রন্থের মূল উপজীব্য বিষয়- ব্যক্তিমানুষের জীবন ও মানসিকতা।
---------
• ‘অন্য ঘরে অন্য স্বর’:
- ‘অন্য ঘরে অন্য স্বর’ আখতারুজ্জামান ইলিয়াসের একটি বিখ্যাত গল্পগ্রন্থ। গ্রন্থটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়। এতে ১৯৬৫ থেকে ১৯৭৫ সালের মধ্যে রচিত ‘নিরুদ্দেশ যাত্রা’, ‘উৎসব’, ‘প্রতিশোধ’, ‘যোগাযোগ’, ‘ফেরারী’, ‘অন্য ঘরে অন্য স্বর’ প্রভৃতি গল্প সংকলিত হয়েছে। এই গ্রন্থের মূল উপজীব্য বিষয় ব্যক্তিমানুষের জীবন ও মানসিকতা। এছাড়া পুরান ঢাকার জনজীবন, সামাজিক বাস্তবতা ও মানুষের অন্তর্গত সংকট গল্পগুলোতে বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের বাংলা কথাসাহিত্যে নতুন স্বাদ ও ভিন্নমাত্রা যুক্ত হয়েছে।
----------
• আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩–১৯৯৭) ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক।
- তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- তাঁর রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্যভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ।
- ১৯৯৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রচনার মধ্যে রয়েছে:
• ‘দোজখের ওম’ (ছোটগল্প সংকলন);
• অন্য ঘরে অন্য স্বর (ছোটগল্প সংকলন);
• জাল স্বপ্ন, স্বপ্নের জাল (ছোটগল্প সংকলন)।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন