প্রশাসনিক কাঠামো: - বাংলাদেশ সরকারের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর হলো সচিবালয়। এর নিচে বিভাগীয় প্রশাসন। তার নিচে জেলা প্রশাসন। - অপরদিকে, সর্বনিম্ন স্তর হলো উপজেলা প্রশাসন। - বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনকে মাঠ প্রশাসন ধরা হয়।
এছাড়া, প্রশাসন ব্যবস্থায় বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন বিভাগ, অধিদপ্তর ও দপ্তর রয়েছে। অন্যদিকে, - সিটি কর্পোরেশন, ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা হলো স্থানীয় সরকার প্রতিষ্ঠান।