ঐতিহাসিক 'ওয়েস্টফালিয়া চুক্তি' কত সালে স্বাক্ষরিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৬৪৮ সালে
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৬৪৮ সালে
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি:
- ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি ১৬৪৮ সালে স্বাক্ষরিত একটি গুরুত্বপূর্ণ ইউরোপীয় চুক্তি।
- এটি দীর্ঘদিনের ধর্মীয় ও রাজনৈতিক সংঘাতের অবসান ঘটায়।
- ষোড়শ শতকে খ্রিষ্টধর্ম সংস্কার আন্দোলনের ফলে ইউরোপে ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্টদের মধ্যে বিরোধ শুরু হয় এবং তা ধীরে ধীরে বিভিন্ন দেশে যুদ্ধের রূপ নেয়।
- ১৬১৮ সাল থেকে ১৬৪৮ সাল পর্যন্ত ইউরোপে ত্রিশ বছরের যুদ্ধ চলে।
- একই সময়ে স্পেন ও নেদারল্যান্ডসের মধ্যে চলমান আশি বছরের যুদ্ধও চলছিল।
- এই দীর্ঘ সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে ১৬৪৪ সাল থেকে জার্মানির মুনস্টার ও ওসনাব্রুক শহরে শান্তি আলোচনা শুরু হয়।
- অবশেষে ১৬৪৮ সালের ২৪ অক্টোবর ওয়েস্টফালিয়া শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির মাধ্যমে ত্রিশ বছরের যুদ্ধের সমাপ্তি ঘটে, ইউরোপে ধর্মীয় সংঘাত অনেকাংশে কমে আসে এবং শান্তি প্রতিষ্ঠিত হয়।
উৎস: Britannica.
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন