মূল বিষয়বস্তুতে যান

‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থের লেখক কে?

সঠিক উত্তর

বদরুদ্দীন উমর

সঠিক উত্তর: বদরুদ্দীন উমর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

⇒ ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ গ্রন্থের লেখক বদরুদ্দীন উমর।

বদরুদ্দীন উমর:

- প্রখ্যাত লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করন।
- তাঁর বাবা আবুল হাশিম ছিলেন অখণ্ড ভারতের রাজনীতিবিদ, বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক।
- বদরুদ্দীন উমর ১৯৬৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
- ১৯৬৮ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা ছেড়ে সক্রিয় রাজনীতিতে যোগ দেন।
- বদরুদ্দীন উমর ১৯৭৫ সালের সেপ্টেম্বরে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন।
- পরবর্তী সময়ে সার্বক্ষণিকভাবে লেখালেখিতে আত্মনিয়োগ করেন।

উল্লেখ্য,
- তাঁর লেখা গ্রন্থের সংখ্যা শতাধিক।
- প্রথম গ্রন্থ ‘সাম্প্রদায়িকতা’ প্রকাশিত হয় ১৯৬৬ সালে।
- তাঁর লেখা ‘পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’ ভাষা আন্দোলনের ওপর প্রথম গবেষণাগ্রন্থ।
- ২০০৩ সালে তিনি জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটা সংগঠন গড়ে তোলেন এবং সভাপতির দায়িত্ব নেন।
- ২০২৫ সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন কিন্তু তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।
- তিনি ৭ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে ৯৪ বছর বয়সে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আনিসুজ্জামান
  2. বদরুদ্দীন উমর সঠিক
  3. মোতাহের হোসেন
  4. আনু মুহাম্মদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল