মূল বিষয়বস্তুতে যান

বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক শিক্ষার্থীই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন শিক্ষার্থী চাঁদা দিতে পারে নি। এর ফলে প্রত্যেক শিক্ষার্থীর মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ছিল?

সঠিক উত্তর

125 জন

সঠিক উত্তর: 125 জন

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

গাণিতিক যুক্তি ১ নম্বর

কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

গাণিতিক যুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

প্রশ্ন: বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান করার জন্য কোনো এক বিদ্যালয়ের শিক্ষার্থীরা 45,000 টাকার বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে, প্রত্যেক শিক্ষার্থীই সমান চাঁদা দিবেন। কিন্তু 5 জন শিক্ষার্থী চাঁদা দিতে পারে নি। এর ফলে প্রত্যেক শিক্ষার্থীর মাথাপিছু 15 টাকা চাঁদা বৃদ্ধি পেল। ঐ বিদ্যালয়ে কতজন শিক্ষার্থী ছিল?

সমাধান:
মনে করি,
বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা x
এবং জনপ্রতি প্রদেয় চাঁদার পরিমাণ q টাকা।
তাহলে. মোট চাঁদা, A = qx টাকা

পাঁচজন চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় প্রকৃত চাঁদা দেয়া শিক্ষার্থী সংখ্যা ছিল (x - 5) জন
এবং চাঁদা হলো (q + 15) টাকা।
তাহলে, মোট চাঁদা হলো (x - 5)(q + 15)

প্রশ্নানুসারে,
qx = (x-5)(q+15) ……….(i)
এবং qx = 45000……….(ii)

সমীকরণ (i)থেকে পাই,
qx = (x - 5)(q + 15)
বা, qx = qx - 5q + 15x - 75
বা, 5q = 15x - 75 = 5(3x - 15)
∴ q = 3x - 15………..(iii)

সমীকরণ (ii)এ q এর মান বসিয়ে পাই,
(3x-15) × x = 45000
বা, 3x2 - 15x=45000
বা, x2 - 5x = 15000 [উভয়পক্ষকে 3 দ্বারা ভাগ করে]
বা, x2 - 125x + 120x - 15000 = 0
বা, x(x - 125) + 120(x - 125) = 0
বা, (x - 125)(x + 120)=0
∴ (x - 125) = 0 অথবা (x + 120) = 0
বা, x = 125 বা, x = - 120
যেহেতু শিক্ষার্থীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই x এর মান -120 গ্রহণযোগ্য নয়।
∴ x = 125

∴ বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১২৫ জন।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. 150 জন
  2. 125 জন সঠিক
  3. 80 জন
  4. 185 জন

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

গাণিতিক যুক্তি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোন সংখ্যাটি নিম্নোক্ত ধারায় অন্তর্ভুক্ত নয়? ১-২-৫-১০-১৩-২৬-২৯-৪৮

  2. 2

    Which of the following pair is similar in relationship to GOGGLES: EYES::?

  3. 3দুটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  4. 4একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 4√2 একক হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত একক?
  5. 5৩/৪ এবং ৪/৭ এর ল.সা.গু কত?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল