নিচের কোনটি মুনীর চৌধুরীর অনূদিত নাটক?
সঠিক উত্তর
সঠিক উত্তর: রূপার কৌটা
সঠিক উত্তর
সঠিক উত্তর: রূপার কৌটা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ মুনীর চৌধুরীর অনূদিত নাটক - 'রূপার কৌটা'।
- এটি জন গলজ্ওয়র্দির 'The Silver Box' নাটকের বাংলা অনুবাদ।
• মুনীর চৌধুরী:
- ১৯২৫ সালের ২৭ই নভেম্বর মানিকগঞ্জ শহরে জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস নোয়াখালী জেলায়।
- তিনি ছিলেন শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক ও বাগ্মী।
- তিনি শিক্ষা ও পেশাগত জীবনে বামপন্থী রাজনীতি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন।
- ঢাকার প্রগতি লেখক ও শিল্পী সংঘ, কমিউনিস্ট পার্টি, ভাষা আন্দোলন ইত্যাদির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।
- তাঁর উদ্ভাবিত বাংলা টাইপ রাইটিং এর নাম 'মুনীর অপটিমা'।
- ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের দুদিন আগে ১৪ই ডিসেম্বর তিনি পাকবাহিনীর সহযোগীদের দ্বারা অপহৃত ও নিহত হন।
• তাঁর রচিত নাটক:
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- মানুষ,
- কবর,
- দণ্ডকারণ্য,
- পলাশী ব্যারাক ও অন্যান্য।
• অনুবাদ নাটক:
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা,
- মুখরা রমণী বশীকরণ।
• প্রবন্ধগ্রন্থ:
- মীর মানস,
- তুলনামূলক সমালোচনা,
- বাংলা গদ্যরীতি।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন