লর্ড ডালহৌসি ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল থাকাকালে স্বত্ববিলোপ নীতির ব্যাপক প্রয়োগ করেন। এই নীতি অনুযায়ী কোন দেশীয় রাজার সরাসরি উত্তরসূরী না থাকলে রাজার মৃত্যুর পর সেই রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যের হাতে ন্যস্ত হবে। এতে দত্তকপুত্রের কোন বৈধতা ছিলো না। এছাড়া অপশাসনের অভিযোগে যেকোন রাজ্যকে সাম্রাজ্যভুক্ত করা যাবে। এই নীতি প্রয়োগ করে লর্ড ডালহৌসি ঝাঁসি, সাতারা, সম্বলপুর, নাগপুর, অযোধ্যা প্রভৃতি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করে। যার কারণে সিপাহী বিদ্রোহে এসব রাজ্যের উত্তরাধিকার দাবীদাররা ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে। ১৮৬১ সালের আইনের মাধ্যমে রানী ভিক্টোরিয়া স্বত্ববিলোপ নীতি বাতিল করেন। (সূত্রঃ বাংলাপিডিয়া)