মূল বিষয়বস্তুতে যান

ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে 'কর্' ধাতু সংযুক্ত হয়ে সংযোগমূলক ধাতু গঠিত হয়েছে নিচের কোনটিতে?

সঠিক উত্তর

টন টন কর্

সঠিক উত্তর: টন টন কর্

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ব্যাকরণ ১ নম্বর

নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে 'কর্' ধাতু সংযুক্ত হয়ে সংযোগমূলক ধাতু গঠিত হয়েছে- টন টন কর্ এই বাক্যে।
--------
• সংযোগমূলক ধাতু:
- সংযোগমূলক ধাতু হলো সেই ধাতু যা বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে যুক্ত হয়ে নতুন ধাতু বা ক্রিয়া গঠন করে।
- উদাহরণস্বরূপ, যোগ (বিশেষ্য) + কর্ (ধাতু) = ‘যোগ কর’, বাক্যে ব্যবহৃত: “তিনের সঙ্গে পাঁচ যোগ করো।”
- সাবধান (বিশেষ্য) + হ (ধাতু) = সাবধান হ, বাক্যে: “এখনও সাবধান হও, নতুবা আখেরে খারাপ হবে।”
- সংযোগমূলক ধাতু দ্বারা গঠিত ক্রিয়া সকর্মক ও অকর্মক—দুটিই হতে পারে।

• সংযোগমূলক ধাতুর উদাহরণসমূহ:

• কর্-ধাতু যোগে:
- বিশেষ্যের সঙ্গে: ভয় কর্, লজ্জা কর্, গুণ কর্।
- বিশেষণের সঙ্গে: ভালো কর্, মন্দ কর্, সুখী কর্।
- ক্রিয়াবাচক বিশেষ্যের সঙ্গে: ক্রয় কর্, দান কর্, দর্শন কর্, রান্না কর্
- ক্রিয়াজাত বিশেষণের সঙ্গে: সঞ্চিত কর্, স্থগিত কর্
- ক্রিয়া-বিশেষণের সঙ্গে: জলদি কর্, তাড়াতাড়ি কর্, একত্র কর্।
- অব্যয়ের সঙ্গে: না কর্, হাঁ কর্, হায় হায় কর্, ছি ছি কর্।
- ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে: খাঁ খাঁ কর্, বন বন কর্, টন টন কর্
- ধ্বন্যাত্মক শব্দসহ ক্রিয়া বিশেষণ গঠনে: চট কর্, ধাঁ কর্, হন হন কর্।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. লজ্জা কর্
  2. হন হন কর্
  3. স্থগিত কর্
  4. টন টন কর্ সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?

  2. 2

    বড় > বড্ড- এটি কোন ধরনের পরিবর্তন?

  3. 3

    “ডেকে ডেকে হয়রান হচ্ছি।” – এ বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রকাশ করে?

  4. 4

    “যিনি বিদ্বান, তিনি সর্বত্র আদরণীয়। -এটি কোন ধরনের বাক্য?

  5. 5

    ”চিকিৎসাশাস্ত্র” কোন সমাস?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল