মূল বিষয়বস্তুতে যান

'জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' কবে পালিত হয়?

সঠিক উত্তর

৭ নভেম্বর

সঠিক উত্তর: ৭ নভেম্বর

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস:
- ৭ নভেম্বর জাতীয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
-১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানে ঐ বছরের মধ্য আগস্ট থেকে চলা অস্থিতিশীল পরিস্থিতির অবসান হয়।
-বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক নামে দিনটি পালন করে।
-বিএনপি দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে।
-জাসদ দিনটিকে পালন করে ‘সিপাহি-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে।
-আর প্রগতিশীল অনেক দল ও সংগঠন ৭ নভেম্বরকে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে পালন করে।

উল্লেখ্য,
- ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের ঘটনার ধারাবাহিকতায় ওই দিনই বাংলাদেশ সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তার অনুসারী সেনাসদস্যদের নিয়ে এক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে ঢাকা ক্যান্টনমেন্টে বন্দী করেন।ও
- আত্মস্বীকৃত পদোন্নতি নিয়ে ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ, মেজর জেনারেলের ব্যাজ ধারণ এবং সেনাপ্রধানের পদ অবৈধ পন্থায় দখল করলেও নিরব বিদ্রোহ জেগেছিলো সৈনিকদের হৃদয়ে।
- ৬ নভেম্বর খালেদ মোশাররফ বঙ্গভবনের নিয়ন্ত্রণ গ্রহণ এবং তৎকালীন প্রেসিডেন্ট খন্দকার মোশতাক আহমদকে গ্রেফতার করেন।
- মেজর জেনারেল খালেদ মোশাররফ মন্ত্রিসভা বাতিল ও জাতীয় সংসদ ভেঙে দেয়ার ঘোষণা দেন।
- একই দিনে তিনি প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে দেশের প্রেসিডেন্টের পদে এনে বসান।
- এভাবে চরম উদ্বেগ-উৎকণ্ঠা, অনিশ্চয়তা ও একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে কেটে যায় প্রায় চার দিন।
- পরবতীতে ৬ নভেম্বর গভীর রাতে সেনাবাহিনীর সাধারণ সিপাহিরা ঐক্যবদ্ধ হয়ে দেশপ্রেমবোধ নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
- সিপাহি-জনতার সেই বিপ্লবে মুক্ত হন সেনাপ্রধান জিয়াউর রহমান।
- ৭ নভেম্বর সর্বস্তরের সৈনিক ও জনতা সম্মিলিতভাবে নেমে আসে ঢাকার রাস্তায়, ছড়িয়ে পড়ে উচ্ছাসে আর ভালোবাসায়।
- বিশাল এক জনসংহতির নজির সৃষ্টি হয় দেশের গণতান্ত্রিক রাজনীতি নির্মাণের প্রচেষ্টায়।

অন্যদিকে,
- ৩ নভেম্বর জেল হত্যা দিবস।
- ১০ নভেম্বর নূর হোসেন দিবস।

তথ্যসূত্র: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ৩ নভেম্বর
  2. ৫ নভেম্বর
  3. ৭ নভেম্বর সঠিক
  4. ১০ নভেম্বর

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  3. 3

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  4. 4

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  5. 5

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল