মেধাবী
Toggle menu

কে প্রথম বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা প্রচার করেন?

সঠিক উত্তর
এম এ হান্নান

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধ:

• ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে গ্রেফতার হওয়ার পূর্বমুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন।
• এ জন্যই ২৬ মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস।
• ইপিআর-এর ট্রান্সমিটারের মাধ্যমে বঙ্গবন্ধু তাঁর স্বাধীনতার ঘোষণাটি দেন।
• বাংলাদেশের সকল স্থানে তদানীন্তন ইপিআর এর ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে ঘোষণাটি প্রচার করা হয়।
• স্বাধীনতার ঘোষণাটি ছিল ইংরেজি ভাষায়।
• বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা ২৬শে মার্চ দুপুরে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতা এম এ হান্নান প্রচার করেন।
• চট্টগ্রামের বেতারকেন্দ্র থেকে প্রথমবার এবং সন্ধ্যায় কালুরঘাট বেতারকেন্দ্র থেকে দ্বিতীয়বার প্রচার করেন।
• উল্লেখ্য, ২৭ ও ২৮শে মার্চ চট্টগ্রামের আওয়ামী লীগ নেতৃবৃন্দ সামরিক বাহিনীর কর্মকর্তাদের গুরুত্ব বিবেচনা করে মেজর জিয়াউর রহমানকে দিয়ে উক্ত কালুরঘাট বেতারকেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করান।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

সকল অপশন

রেফারেন্স মাত্র

আবুল কাশেম
অধ্যাপক ইউসুফ আলী
এম এ হান্নান সঠিক
তাজউদ্দিন আহমেদ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড