'ওই বুঝি বাঁশি বাজে।' - এটি কোন ধরনের বাক্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সন্দেহদ্যোতক বাক্য
সঠিক উত্তর
সঠিক উত্তর: সন্দেহদ্যোতক বাক্য
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
'ওই বুঝি বাঁশি বাজে।' - এটি 'সন্দেহদ্যোতক বাক্য'।
• সন্দেহদ্যোতক বাক্য:
- যে ধরনের নির্দেশক বাক্যে বক্তব্য বিষয় সম্পর্কে সংশয়, সন্দেহ, সম্ভাবনা, অনুমান, অনিশ্চয়তা ইত্যাদি ভাব প্রকাশিত হয়, তাকে সন্দেহদ্যোতক বা সংশয়সূচক বাক্য বলে।
যেমন:
- মনে হয়, রহমান পাস করবে না।
- ওই বুঝি বাঁশি বাজে।
- কারা যেন সিঁড়ি দিয়ে উঠছে।
অন্যদিকে,
• বিবৃতিমূলক বাক্য:
- কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে, তাকে নির্দেশবাচক বাক্য বলে।
যেমন:
- আজ আমি স্কুলে যাব।
- কাজটি করা সম্ভব নয়।
• অনুজ্ঞাসূচক বাক্য:
- যে বাক্য দ্বারা বর্তমান ও ভবিষ্যতের কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, অনুমতি, নিষেধ ইত্যাদি বোঝায়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলে
যেমন:
- দয়া করে বইটি দিন।
- সদা সত্য কথা বলো।
• কার্যকারণাত্মক বাক্য:
- যে সব বাক্যে কোনো কারণ, নিয়ম, স্বীকৃতি, শর্ত বা সংকেত প্রভৃতি প্রকাশ পায়, তাকে কার্যকারণাত্মক বাক্য বলে।
যেমন:
- যদি আমি আসতে না পারি, তাহলে তুমি চলে যেও।
- কষ্ট না করলে কেষ্ট মেলে না।
উৎস:
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ;
বাংলা ভাষার ব্যাকরণ, মাহবুবুল আলম;
প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, একাদশ-দ্বাদশ শ্রেণি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন