মূল বিষয়বস্তুতে যান

রূপতত্ত্বের মূল আলোচ্য বিষয় কী?

সঠিক উত্তর

শব্দ ও তার উপাদান

সঠিক উত্তর: শব্দ ও তার উপাদান

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ব্যাকরণের আলোচ্য বিষয়:
- ভাষা হলো বাক্যের সমষ্টি, বাক্য গঠিত হয় শব্দ দিয়ে এবং শব্দ তৈরি হয় ধ্বনি থেকে।
- তাই ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি।
- ধ্বনি, শব্দ ও বাক্য—প্রতিটি ব্যাকরণের আলোচ্য বিষয়।
- এছাড়া শব্দ ও বাক্যের বিভিন্ন অর্থ নিয়েও ব্যাকরণে আলোচনা করা হয়।
- ব্যাকরণের মূল আলোচ্য বিষয়গুলো চার ভাগে বিভক্ত:

১. ধ্বনিতত্ত্ব:
- ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি।
- লিখিত ভাষায় ধ্বনিকে বর্ণ দিয়ে প্রকাশ করা হয়, তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা অন্তর্ভুক্ত।
- এছাড়া বাগযন্ত্র ও এর উচ্চারণ-প্রক্রিয়া, ধ্বনির বিন্যাস, স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য, ধ্বনিদল ইত্যাদি ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত।

২. রূপতত্ত্ব:
- রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয়
- এতে বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদির আলোচনা থাকে।
- এতে শব্দগঠন প্রক্রিয়াকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

৩. বাক্যতত্ত্ব:
- বাক্যতত্ত্বে বাক্য এবং এর গঠন নিয়ে আলোচনা হয়।
- এতে পদ ও বর্গের বিন্যাস, এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যে রূপান্তর, বাক্যের বাচ্য, উক্তি, কারক বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, উপাদান লোপ ও যতিচিহ্ন ইত্যাদি অন্তর্ভুক্ত।

৪. অর্থতত্ত্ব (বাগর্থতত্ত্ব):
- অর্থতত্ত্বে শব্দ, বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয়।
- এতে বিপরীত শব্দ, প্রতিশব্দ, শব্দজোড়, বাগ্‌ধারা এবং শব্দ, বর্গ ও বাক্যের ব্যঞ্জনা সম্পর্কিত বিষয় অন্তর্ভুক্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য
  2. শব্দ ও তার উপাদান সঠিক
  3. পদ ও বর্গের বিন্যাস
  4. বিপরীত শব্দ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল